রসায়নে দেশসেরা জাবি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৭:১৩ পিএম


রসায়নে দেশসেরা জাবি
ছবি: সংগৃহীত

গবেষণা ও বৈজ্ঞানিক প্রকাশনার মান পরিমাপের আন্তর্জাতিক সূচক ‘নেচার ইনডেক্স’ (Nature Index)-এর সর্বশেষ র‍্যাংকিংয়ে রসায়ন বিষয়ে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন জাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক অভিনন্দনবার্তায় এ তথ্য জানানো হয়।

অভিনন্দনবার্তায় বলা হয়, নেচার ইনডেক্সের সর্বশেষ র‍্যাংকিংয়ে (ফেব্রুয়ারি ২০২৫-জানুয়ারি ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। ন্যাচারাল সায়েন্স ও হেলথ সায়েন্স বিষয়ে আন্তর্জাতিক মানের ১৪৫টি গবেষণা জার্নালে প্রকাশিত গবেষণার ভিত্তিতে এই সূচক প্রকাশ করা হয়, যা বৈশ্বিক গবেষণার মান নির্ধারণে অন্যতম স্বীকৃত মানদণ্ড হিসেবে বিবেচিত।

আরও পড়ুন

উপাচার্য বলেন, রসায়ন বিভাগের শিক্ষক ও গবেষকদের নিরলস প্রচেষ্টা, গবেষণায় নিষ্ঠা এবং আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ অর্জন এসেছে। এই সাফল্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

তিনি রসায়ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও গবেষণায় উৎকর্ষতা ধরে রাখার আহ্বান জানান এবং বিভাগের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

এছাড়াও নেচার ইনডেক্সের একই র‍্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্সেস বাংলাদেশে ১৬তম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ১১তম এবং হেলথ সায়েন্সেস ১৮তম অবস্থানে রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission