ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

রোসাটোমের খরচে বাংলাদেশি শিক্ষার্থীদের উত্তর মেরু ভ্রমণের সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ১০:৫৩ পিএম
বিনামূল্যে বাংলাদেশি শিক্ষার্থীদের উত্তর মেরু ভ্রমণের সুযোগ। ছবি: রোসাটোম

বাংলাদেশি শিক্ষার্থীদের উত্তর মেরু তথা নর্থ পোল ভ্রমণের সুযোগ দিচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা ‘রোসাটোম’। বাংলাদেশ থেকে রাশিয়ায় উড়োজাহাজে যাতায়াতসহ নর্থ পোল ভ্রমণের সকল খরচ বহন করবে রোসাটোম।

আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতার অংশ হিসেবে স্কুল পর্যায়ে অধ্যায়নরত ১৪ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীরা ‘আইসব্রেকার অব নলেজ ২০২৬’ শীর্ষক এই অভিযানে অংশ নিতে পারবেন। এ জন্য নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে।

ঢাকাস্থ রুশ দূতাবাস ও রাশিয়া হাউজ ইন বাংলাদেশ সূত্রে জানা যায়, এই বৈজ্ঞানিক অভিযানে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের থেকে আবেদন গ্রহণ করছে রোসাটোম। আবেদনের শেষ তারিখ আগামী ৩ জুন। আবেদনকৃতদের মধ্যে থেকে মোট তিনটি ধাপে শিক্ষার্থীদের বাছাই করা হবে। আগামী জুন মাসেই নির্বাচিত অভিযাত্রিকের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন

রোসাটোম সূত্রে জানা যায়, আগামী ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর সময়ের মধ্যে কোনো এক সময় নর্থ পোলে এই বৈজ্ঞানিক অভিযান পরিচালনা করা হবে। অভিযানের সময় হবে ১০ দিন। পারমাণবিক জ্বালানিতে চলা আইসব্রেকার জাহাক ‘৫০ লেট পোবেডি’তে আরোহন করে নর্থ পোলে যাবেন অভিযাত্রিকরা। এই অভিযানকালে উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ও হবে এ সময়।

এই অভিযানে বাংলাদেশসহ বিশ্বের মোট ২২টি দেশের ২২ শিক্ষার্থী অংশ নেবেন। প্রতি দেশ থেকে একজন করে শিক্ষার্থীকে বাছাই করা হবে।

বাছাইকৃত শিক্ষার্থীর নিজ দেশ ও রাশিয়ার মধ্যকার সফরে উড়োজাহাজ, হোটেলে অবস্থান, খাবার, স্বাস্থ্যবিমাসহ নর্থ পোল সফরের সকল খরচ বহন করবে রোসাটোম। নির্বাচিত শিক্ষার্থীকে শুধু রুশ দূতাবাসে রাশিয়ার ভিসা ফির খরচ বহন করতে হবে। আগামী ২০ জুনের মধ্যে কমপক্ষে ১৪ বছর বয়সি ও ১ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ ১৭ বছর শিক্ষার্থীরাই শুধু এই অভিযানে আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে https://goarctic.energy/ এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
আরও পড়ুন
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প