ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার আমলে শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা 

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০:১৬ এএম
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সৌজন্য ছবি

শেখ হাসিনার আমলে শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (২৫ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগ কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রধান আলোচক বলেন, পতিত সরকার জনমিতিক বোঝা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। জনমিতিক যেখানে লভ্যাংশ হওয়ার কথা ছিল, সেখানে জনমিতিক বোঝা নিয়ে আমরা বাস করছি। কর্মক্ষম মানুষ অনেক, নির্ভরশীল মানুষ কমে গেছে। তবে শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে। ২০২০ থেকে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। যে সমস্ত ব্যক্তি শিক্ষায় নাই, কর্মসংস্থানে নাই, প্রশিক্ষণে নাই, সে সমস্ত ব্যক্তি ৪১%। এদের মধ্যে নারীদের সংখ্যা ৬২%। বেকারত্বের সংখ্যা ২০২০ সাল থেকে দিন দিন বেড়ে গেছে।

আমাদের সুযোগ ছিল যে, প্রতি চারজনের মাঝে একজন যুবক। কিন্তু সেটা কাজে লাগায়নি পতিত সরকার। একটা দেশের সঙ্গে কতটা গাদ্দারি করলে জনশক্তিতে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ০.৭%। শিক্ষায় যেই শিক্ষার্থী ১২ টা শ্রেণি সম্পন্ন করেছে, তার স্থান হচ্ছে পাঁচ ধাপ নিচে।

তিনি আরও বলেন, আপনার বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ানো হয় না যে, মরহুমা বেগম খালেদা জিয়ার সময় দারিদ্র্য কমে গিয়েছিল। পরবর্তীতে, দারিদ্র্য বিমোচনের হার বেড়ে গিয়েছিল। তবে আমি আশা করি, ২০৩৫ সালের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ব্যয় বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনমিতিক বোঝাকে জনমিতিক লভ্যাংশে পরিণত করা যাবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের কথা বললে, উপজেলা হাসপাতালগুলোয় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২০ টি শয্যা ও মরহুমা বেগম খালেদা জিয়ার আমলে এটি ৩০ টি শয্যায় রূপান্তরিত করা হয়। এরপরে আর বাড়েনি। আমরা এসেই এটি ১০১ শয্যায় নিয়েছি। আমাদের একটা দর্শন আছে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবাইকে নিয়ে বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বলেন নাই আই হ্যাভ এ ড্রিম, তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলেশন সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. এম. মুস্তাফিজুর রহমান। এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আলোচনা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরটিভি /এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা শাটডাউন চলছে চুয়েট
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা শাটডাউনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) যেন হারিয়েছে তার চিরচেনা ব্যস্ততা; একাডেমিক কার্যক্রম থমকে যাওয়ায় ক্ষতির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা শাটডাউন চলছে চুয়েট
কুবিতে একযোগে সব বিভাগের পরীক্ষা নেওয়ার উদ্যোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ এবং সেশনজট নিরসনের লক্ষ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৯টি বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা ১৫ দিনের মধ্যে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কুবিতে একযোগে সব বিভাগের পরীক্ষা নেওয়ার উদ্যোগ
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক দুই স্ট্যাটাসে এ চ্যালেঞ্জের কথা জানান সালাহউদ্দিন আম্মার।
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার
বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার
বিদেশে উচ্চশিক্ষা, বৃত্তি, গবেষণা ও পিএইচডি বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই মাসব্যাপী সেমিনার সিরিজের আয়োজন করা হয়েছে।
বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের পর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সভাপতি ও উপাচার্য ড. শওকাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থায়ীভাবে বহিষ্কৃত তিন শিক্ষক হলেন—গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। বহিষ্কৃত কর্মকর্তা-কর্মচারীরা হলেন—অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নূর আলম মিয়া, কর্মচারী আনোয়ার পারবেজ আপেল এবং এমএলএসএস এ কে এম আমির হোসেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদের হত্যার সঙ্গে জড়িতদের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আদেশের কপি আমরা গত পরশুদিন পেয়েছি। কপি পাওয়ার পর বিষয়টি সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। শহীদ আবু সাঈদের প্রতি সম্মান এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ৯ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। আরটিভি/টিআর
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
আরও পড়ুন
আহত ছাত্রীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ
‘বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষার্থীদের পড়াশোনা করানো নয়’
খালেদা জিয়ার নাম থাকায় জোরপূর্বক বদলে ফেলা হয় বিশ্ববিদ্যালয়ের নকশা
নজরুল বিশ্ববিদ্যালয়: ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যের ঠিকানা