মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উপলক্ষে জুলাই ম্যারাথন অনুষ্ঠিত

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৯:৩৫ পিএম


মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উপলক্ষে জুলাই ম্যারাথন অনুষ্ঠিত
ছবি: সৌজন্য

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে এই ম্যারাথন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ম্যারাথনটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান গেইট সংলগ্ন ফিনিশিং লাইনে এসে শেষ হয়। ম্যারাথন শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার এবং দেশপ্রেমের এক অনন্য প্রতীক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, “ম্যারাথন শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি ঐক্য, অধ্যবসায় ও সম্মিলিত শক্তির প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে ধারণ করে তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”

আরও পড়ুন

এ সময় আরও বক্তব্য দেন জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসির, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, গণিত বিভাগের অধ্যাপক ড. মোকাদ্দেস আলী এবং স্বাগত বক্তব্য রাখেন  ম্যারাথন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও শারীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক  মোঃ  মাহফুজ রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত  কমিটির সদস্য- সচিব ও বিভাগের উপপরিচালক মোহাম্মদ নজমুল হক। 

ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে প্রো-ভাইস-চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ ও লালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission