ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য ড. আখতার হোসেন খান

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানকে মনোনয়ন দিয়েছে সরকার। ছবি: সৌজন্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানকে মনোনয়ন দিয়েছে সরকার।

বুধবার (৩০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১৭(১)(ঘ) ও ১৭ (২) ধারা অনুযায়ী সরকার কর্তৃক সিন্ডিকেট সদস্য মনোনয়নের ক্ষমতাবলে অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৩ অক্টোবরের পূর্বের মনোনয়ন বাতিল করে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার মুরাদনগর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৪ সালে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে ১৯৭৬ সালে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে প্রথম শ্রেণিতে বিএসসি (অনার্স) এবং ১৯৮২ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে এমএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে কানসাস স্টেট ইউনিভার্সিটির অ্যাগ্রোনমি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি একই বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।

১৯৯৭ সালে দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সালে গ্রেড-১ অধ্যাপক (Selection Grade Professor) পদে উন্নীত হন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান, জীববিজ্ঞান অনুষদের ডিন, অমর একুশে হলের প্রভোস্ট, সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পরপর দুই মেয়াদে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (ডিজাইনেট) হিসেবে যোগ দেন এবং একই বছরের ২৩ জুন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবারের যাকাত ও কল্যাণ তহবিলের উদ্যোগে ৫৬ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। নবমবারের মতো আয়োজিত এ বৃত্তি কার্যক্রমে বিভিন্ন বিভাগের নানা ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য নির্বাচিত করা হয়।
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম প্রায় ২৪ ঘণ্টা ধরে উপাচার্য ভবনে অবরুদ্ধ রয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে তিনি ভবনটির ভেতরে অবস্থান করছেন। এ অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
একটা সময় প্রিয়জনের সঙ্গে মানুষের দূরবর্তী যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের অপেক্ষায় থাকা, খামের ভাঁজে লুকিয়ে থাকত প্রিয় মানুষের হাতের লেখা অজানা অনেক কথা।
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেই পরীক্ষাগুলো ঐ শিক্ষার্থীদের জন্য বাতিল করা হয়েছে।
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন
রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে প্রায় ২১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। অথচ পুরো ক্যাম্পাসে নেই বর্জ্য ফেলার কোনো নির্ধারিত স্থান বা ডাস্টবিন।
প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা
স্মার্ট শ্রেণিকক্ষ ও আধুনিক কম্পিউটার ল্যাব পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
২১ শিক্ষককে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মাননা প্রদান
নজরুল বিশ্ববিদ্যালয়ে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা