ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইবিতে শহিদ আনাসের লেখা ‘চিঠির ফলক’ উন্মোচন 

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম
শহীদ শাহরিয়ার খান আনাসের চিঠির ফলক উন্মোচন অনুষ্ঠানে। ছবি: সৌজন্য

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘মাকে লেখা’ শহীদ শাহরিয়ার খান আনাসের চিঠির ফলক উন্মোচন এবং শহিদদের স্মরণে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১ টায় শহিদ আনাস হলে তার মাকে লেখা চিঠির ফলক উন্মোচন করা হয়। পরে সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে ইবি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কনে তিনটি বিভাগে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় ক-বিভাগের বিষয় ছিল— ‘বুলেটের সামনে আমাদের আবু সাঈদ’; খ-বিভাগের বিষয় ছিল— ‘পানি লাগবে পানি, পানি...’ এবং গ-বিভাগের বিষয় ছিল— ‘জুলাই বিপ্লবে পুলিশের নৃশংসতা’।

WhatsApp_Image_2026-08-03_at_16.00.37

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।

শহীদ শাহারিয়ার খান আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ এবং নানা সাইদুর রহমান খানের উপস্থিতিতে ফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এর মধ্য দিয়ে এই হলে যারা শিক্ষার্থী তারা চিঠিটি পড়ে জানতে পারবে আনাস দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে নিজেকে কীভাবে গড়ে তুলতে চেয়েছিল। দশম শ্রেণিতে পড়া আনাসের দেশপ্রেমের যে চিহ্ন আমরা চিঠিতে দেখলাম, তা আমাদের অনুপ্রাণিত করবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যতদিন দায়িত্বে থাকবে, ততদিন ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণে এই কর্মসূচিগুলো গুরুত্বের সাথে পরিচালনা করবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, যারা শহিদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করুন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নতুন আকাঙ্ক্ষিত বাংলাদেশ ও সমাজ বিনির্মাণে এই চিঠির প্রতিবদ্ধ বিষয়গুলো ধারণ করে আমরা সবাই যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারি—তাহলেই শহীদদের আত্মা শান্তি পাবে এবং তাদের আত্মত্যাগ সফল হবে।

এসময় আয়োজকরা সহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সে-সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাস তার মাকে একটি চিঠি লিখে সকালে রাজধানীর গেণ্ডারিয়ার ভাড়া বাসা থেকে বের হয়েছিলেন। রাজধানীর চাঁনখারপুলে পুলিশের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
জানা গেছে, তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোতে একাধিক মশকনিধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) থেকে চলমান এ কর্মসূচিতে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড রাসায়নিক প্রয়োগ করার কথাও জানিয়েছে প্রশাসন।
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। শিক্ষক ও শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও দুই অধ্যাপক সম্মাননা পেয়েছেন।
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
আরও পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ
‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাসের এক বছর পর জজ হলেন ইবির রাজু আহমেদ 
শিবির-ছাত্রদলের সংঘর্ষের দিনেই নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা
শত কোটি টাকার পরিত্যক্ত ভবন ছাত্রী হলে করার চিন্তা ইবির