হজ পালনের জন্য ৪৫ দিনের ছুটি পাচ্ছেন ২৪ চিকিৎসক

আরটিভি নিউজ

বুধবার, ০৮ জুন ২০২২ , ০৪:১৪ পিএম


হজ পালনে ৪৫ দিনের ছুটি পাচ্ছে ২৪ চিকিৎসক
ফাইল ছবি

দেশ ছাড়তে শুরু করেছে হজের ফ্লাইট। এরই মধ্যে অনেকে হজযাত্রী দেশ ছেড়েছেন। করোনার পরে এবার সুস্থভাবে হজ পালন করতে পারবে সবাই। পবিত্র হজ পালনের জন্য একসঙ্গে ৪৫ দিনের ছুটি পেলেন ২৪ চিকিৎসক।

বুধবার (৮ জুন) পবিত্র হজ পালনের জন্য ছুটি মঞ্জুর করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাগণ হজ পালনের জন্য সংশ্লিষ্ট দেশে ভ্রমণের অনুমতিসহ ১৯৫৯ সালের নির্ধারিত ছুটি বিধিমালার ৩(১) বিধি মোতাবেক ৪৫ দিনের ছুটি কাটাতে পারবে। তবে তাদের জন্য কিছু বিধিমালা পালন করতে হবে -

বিধিমালাগুলো হলো -

১. ছুটি শেষে কর্মকর্তাগণ যথাসময়ে দেশে ফিরে কর্মস্থলে যোগদান করবেন;
২. ছুটি চলাকালে বেতন-ভাতাদি বাংলাদেশ থেকে দেশি মুদ্রায় উত্তোলন করবেন;
৩. এ ভ্রমণে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না;
৪. এ ভ্রমণে যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট কর্মকর্তা নিজেই বহন করবেন;
৫. যাতায়াতের সময় মঞ্জুরীকৃত ছুটির অন্তর্ভুক্ত;
৬. ছুটি মঞ্জুরের তারিখের ৩৫ দিনের মধ্যে ছুটি আরম্ভ হবে।

রাষ্ট্রপতির জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আদেশ জারি করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission