বৃষ্টি প্রার্থনায় রাজধানীতে ইসতিসকার নামাজ আদায়

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ০৪:৪৫ পিএম


সালাতুল ইসতিসকা
ছবি : সংগৃহীত

কয়েকদিন ধরে রাজধানীসহ সারাদেশেই চলছে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থা থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় রাজধানীতে শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে আফতাবনগর ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন শতাধিক মুসল্লি। নামাজ শেষে মুসল্লিদের নিয়ে খুতবা এবং দোয়া করেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। দোয়ায় প্রাকৃতিক দুর্ভোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এ সময় অনাবৃষ্টি এবং অসহ্য গরম থেকে মুক্তি ও মহান আল্লাহর রহমত কামনা করা হয়।

বিজ্ঞাপন

দোয়া শেষে শায়খ আহমাদুল্লাহ বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। এখনই সচেতন না হলে সামনের দিনে আরও বিপদে পড়তে হবে। সবুজায়ন বাড়াতে সবাইকে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি।

এর আগে সোমবার (২২ এপ্রিল) এই নামাজ আদায়ের ঘোষণা দেওয়া হয় শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। 

বিজ্ঞাপন

এক পেস্টে জানানো হয়, তীব্র তাবদাহে জনজীবন বিপর্যস্ত। ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির প্রাণ। হুমকির মুখে ফল ও ফসল। এ সময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি। প্রিয়নবী (সা.) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইসতিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন। (বুখারি, মুসলিম)

আমরা দেশের সকল ইমাম-খতিব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইসতিসকার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানাই। আমরা ইনশাআল্লাহ আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় আফতাবনগর ঈদগাহ মাঠে সালাতুল ইসতিসকার সালাত আদায় করব। যারা আশেপাশে আছেন, আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission