ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:২১ এএম
হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

মঙ্গলবার (৫ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

ডিসি সম্মেলন
-সকাল ৯টা থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের ৩য় দিনের ধারাবাহিক কার্য-অধিবেশন শুরু হবে।
-প্রথম অধিবেশন সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।
-দ্বিতীয় অধিবেশন সকাল ৯টা ৪৬ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।
-তৃতীয় অধিবেশন বেলা ১১টা ১ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।
-চতুর্থ অধিবেশন দুপুর ১২টা ১ মিনিট থেকে ১টা পর্যন্ত বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।
-পঞ্চম অধিবেশন দুপুর ১টা ৪৬ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।
-ষষ্ঠ অধিবেশন দুপুর ২টা ৩১ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।
-বিকেল ৪টা ১ মিনিট থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্দেশনা গ্রহণ অনুষ্ঠিত হবে।
-বিকেল ৫টা ১ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সৌজন্য আপ্যায়নে অংশগ্রহণ।
-সপ্তম অধিবেশন সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।
-অষ্টম অধিবেশন সন্ধ্যা ৭টা ৪৬ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়াদি নিয়ে অনুষ্ঠিত হবে।

সমাজকল্যাণ মন্ত্রীর কর্মসূচি
বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

আরও পড়ুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনী প্রতিশ্রুতি-বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সন্ধ্যা ৭টায় শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্যা চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ‘৪৩তম বার্ষিক সাধারণ সভা’ ও ‘ইন্টারন্যাশনাল চেস্ট কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী নেতৃত্বাধীন সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে ভায়াগ্রা ও আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিমসহ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সড়কের অবস্থান ছেড়েছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
আরও পড়ুন
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে