সাংবাদিক মোস্তফা কাজল মারা গেছেন

আরটিভি নিউজ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৩১ পিএম


সাংবাদিক মোস্তফা কাজল মারা গেছেন
ফাইল ছবিমি

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক মোস্তফা কাজল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মোস্তফা কাজল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।

সাংবাদিক মোস্তফা কাজল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে ) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এর সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

ক্র্যাবের দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

১৯৯৬ সালে আজকের কাগজ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু কাজলের। পরবর্তীতে মানবজমিন, ভোরের ডাকে কাজ করেন তিনি।

বিজ্ঞাপন

মোস্তফা কাজলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্র্যাব এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ক্র্যাবের পক্ষ থেকে এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission