সংস্কার দরকার ছিল একটাই ‘মানুষের সংস্কার’: মাসুদ কামাল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ১২:৫৭ এএম


সংস্কার দরকার ছিল একটাই ‘মানুষের সংস্কার’: মাসুদ কামাল
সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ছবি: আরটিভি

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, মহাসড়কে ব্যাটারিচালিত রিকশাসহ কিছু যানবাহন চ্যালেঞ্জ ও ঝুঁকি তৈরি করে। কেন এসব যানবাহন মহাসড়কে চলবে। সেটা বন্ধ করার দায়িত্ব হাইওয়ে পুলিশের। আমরা যদি মনে করি সবাই সচেতন, তাহলে দুনিয়াতে কোনো সমস্যা থাকত না। 

বুধবার (২০ মে) রাতে আরটিভিতে সৈয়দ আশিক রহমানের সঞ্চালনায় ‘ঈদে ঘরে ফেরা’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা যে বলি সংস্কার চলছে বা জাতীয় ঐকমত্য কমিশনের কথা বলি। আসলে এতো এতো সংস্কার করার দরকার নাই। সংস্কার দরকার ছিল একটাই- মানুষের সংস্কার। আমাদের মন মানসিকতা সেটা যদি সংস্কার করতে পারতাম, বিদ্যমান যে আইন আছে, তা দিয়েই চলতো

তিনি আরও বলেন, প্রতিটি পেট্রোল পাম্প থেকে মোটা অঙ্কের টাকা নেয় সরকারি লোক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, নগরবিদ ও পরিবেশকর্মী স্থপতি ইকবাল হাবিব ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হোক চৌধুরী।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission