ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

এসএসপির নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৮:৪৪ এএম
এসএসপি নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।

বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাব এই ভোট কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসএসপির জেলা কমিটির সাংবাদিক প্রতিনিধিদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি জেলা কমিটি থেকে দুই থেকে তিনজন প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত সভাপতি গোলাম ফারুক মজনু দৈনিক বিপ্লবী জনতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ বর্তমানে মোহনা টিভি’র চীফ এডিটর (প্ল্যানিং, অনলাইন ও কারেন্ট অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়, গণমাধ্যমের স্বাধীনতা এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের স্বার্থরক্ষার প্রশ্নে তারা দুজনেই বরাবরই সোচ্চার ও আপসহীন ভূমিকা রেখে আসছেন। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন, হয়রানি ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি হলে তারা শক্ত অবস্থান নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছেন। সাংবাদিক সমাজে নেতৃত্ব, সাহসী অবস্থান এবং পেশাদারিত্বের কারণে উভয় নেতাই ইতোমধ্যে ব্যাপক পরিচিতি ও আস্থা অর্জন করেছেন।

এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ নেছার উদ্দিন, মোঃ ফজলে নেওয়াজ, মোঃ আনোয়ারুজ্জামান আজাদ; যুগ্ম সম্পাদক পদে এড. হাসান আলম সুমন, মোঃ হাবিবুর রহমান ; সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম, মোঃ মিরাজ হোসেন, মোঃ জামাল শিকদার, মোঃ শহিদুল ইসলাম; কোষাধ্যক্ষ পদে শুভঙ্কর সেন শুভ ; দপ্তর সম্পাদক পদে মীম আক্তার ; আন্তর্জাতিক সম্পাদক পদে আব্দুল মান্নান ; সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন; মহিলা বিষয়ক সম্পাদক পদে নিপা আক্তার; সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আর কে রিপন; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান; কার্যনির্বাহী সদস্য পদে এনায়েত হোসেন খান রিমন, শরিফুল ইসলাম, মোকাম্মেল হোসেন চৌধুরী, রঞ্জন লোদ রাজু,, সুমা রানী কর্মকার, মোঃ ফারুক হোসেন বাপ্পি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি গোলাম ফারুক মজনু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ সংগঠনের সকল সদস্য, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, তৃণমূল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সমস্যা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নতুন নেতৃত্বের মাধ্যমে এসএসপি সাংবাদিক সমাজের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলেও আশা প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক সুবীর বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ের সেই অসহায় ও নিঃস্ব বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ।
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
ডিএমপি নিউজের ওয়েবসাইট ‘হ্যাক’: আপত্তিকর রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ ওয়েবসাইট ‘ডিএমপি নিউজের’ ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। ওয়েবসাইটে প্রবেশ করলে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে উঠছে। পাশাপাশি ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়।  ওয়েবসাইটে এমন পরিবর্তন দেখে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কারা বা কী উদ্দেশ্যে ওয়েবসাইটটিতে এ ধরনের কনটেন্ট যুক্ত করেছে, তা জানা যায়নি। ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, কারা এর পেছনে রয়েছে এবং কিভাবে এমন ঘটনা ঘটেছে এসব বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আরটিভি/টিআর
ডিএমপি নিউজের ওয়েবসাইট ‘হ্যাক’: আপত্তিকর রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র
আরটিভি লিটল স্টার সিজন-২ এর সম্প্রচার শুরু
দেশের শিশু-কিশোরদের সংগীত প্রতিভা তুলে ধরার লক্ষ্যে আরটিভির আয়োজনে শুরু হয়েছে মিউজিক্যাল রিয়েলিটি শো এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস “আরটিভি লিটল স্টার সিজন ২ – আগামীর কণ্ঠস্বর”, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর ভিডিও জমা পড়ে এই আয়োজনে সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে ৫০০০ প্রতিযোগীর ভিডিও বিচারকরা বিশ্লেষণ করেন। পরবর্তীতে নির্বাচিত ১৫০ জন প্রতিযোগীকে নিয়ে আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে শুরু হয় মূল প্রতিযোগিতার পথচলা। আয়োজনে বিচারক হিসেবে আছেন, ফেরদৌস ওয়াহিদ, সানিয়া সুলতানা লিজা, জাকিয়া সুলতানা কর্নিয়া। আরজু আহমেদ প্রযোজিত অনুষ্ঠানটি আরটিভির পর্দায় দেখবেন প্রতি বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। আরটিভি/এমএইচজে
আরটিভি লিটল স্টার সিজন-২ এর সম্প্রচার শুরু
আরও পড়ুন
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি