ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন সভাপতি মামুন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:০৫ পিএম
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন সভাপতি মামুন। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর ২০২৬-২০২৮ মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে এনটিভির মামুনুর রশীদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির ইউএই প্রতিনিধি এসএম শাফায়েত।

গত শনিবার দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

বিদায়ী কমিটির সহ-সভাপতি মোদাচ্ছের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহ-সভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের শক্তিশালী মুখপাত্র হিসেবে কাজ করে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনি জটিলতা এবং রেমিট্যান্স যোদ্ধাদের সাফল্যের গল্প দেশে পৌঁছে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করা এবং প্রবাসে বাংলাদেশের সঠিক ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রেসক্লাব আগামীতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্তরা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হয়ে বাংলাদেশ প্রেসক্লাব সবসময় পাশে থাকবে। সংবাদকর্মীরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে প্রবাসীদের অধিকার আদায়ে এবং তাদের স্বার্থ সুরক্ষায় অতীতের মতোই আপসহীন থাকবেন।

পরিশেষে, সভায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সকল প্রবাসী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
অভিযোগ প্রমাণিত হলেও ব্যবস্থা নেওয়া হয়নি আইইউডিএস সভাপতির বিরুদ্ধে
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি