ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের ‘অবমাননাকর’ বক্তব্য, ড্যাবের কড়া বিবৃতি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১১:০৯ পিএম
ছবি: সংগৃহীত

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের ‘অবমাননাকর’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মঙ্গলবার (৯ জুন) প্রেস বিজ্ঞপ্তিতে তারা নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে অবিলম্বে তাকে জনসম্মুখে ডাক্তার সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

প্রেস বিজ্ঞপ্তিতে ড্যাব নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের চিকিৎসক সমাজের বিরুদ্ধে একটি দেশবিরোধী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই গোষ্ঠী দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যখাতের বিভিন্ন অসামঞ্জস্যতার ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসক সমাজকে দায়ী করে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা দেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে এসব ষড়যন্ত্রকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ঢালাওভাবে চিকিৎসক সমাজকে মিথ্যা অপবাদ ও কলঙ্কিত করার অপচেষ্টা পরিত্যাগ না করলে ভবিষ্যতে চিকিৎসক সমাজ কর্তৃক যথাযথ আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত থাকুন।

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, একজন চিকিৎসক তার মেধা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসক হিসেবে স্বীকৃতি পান। ড্যাব নেতৃদ্বয় অত্যন্ত অসন্তোষ ও ক্ষুদ্ধতার সঙ্গে লক্ষ্য করেছেন যে, মাসুদ কামাল নামক একজন সাংবাদিক ও ইউটিউবার যিনি নিজেকে সিনিয়র সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। তিনি একটি ইউটিউব ভিত্তিক চ্যানেলে আদ-দ্বীন হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ও তদন্তাধীন শিশু মৃত্যুর ঘটনায় অর্বাচীনের মতো আলোচনার প্রসঙ্গের বাইরে গিয়ে দেশের চিকিৎসক সমাজকে উদ্দেশ্য করে বলেন, ডাক্তারদের মতো চামার কোন শ্রেণি এই দেশে আর নেই। ড্যাব নেতাদের ধারণা, মাসুদ কামালের মতো গুটি কয়েক বুদ্ধিজীবীর লেবাসধারী ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশের চিকিৎসাব্যবস্থাকে ধ্বংস করার জন্য দেশবিরোধী একটি গোষ্ঠীর এজেন্ট হিসেবে কাজ করছে। দেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্য গঠনমূলক বক্তব্য ও কর্মকাণ্ড না করে, বরং কীভাবে দেশের চিকিৎসা প্রার্থী রোগীদের বিদেশমুখী করা যায় এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এই গোষ্ঠী।

মাসুদ কামালকে উদ্দেশ্য করে ড্যাব নেতারা বলেন, মনস্তাত্তিকভাবে মানুষ নিজে যেমন, তার চারপাশের অন্যান্য মানুষকে একই চরিত্রের মনে করে। চিকিৎসকদের অশালীন শব্দ দ্বারা সম্ভোধনের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামাল মূলত তার নিজের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন।

সাংবাদিক মাসুদ কামালকে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে চিকিৎসক সমাজের নিকট ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান এবং একইসঙ্গে চিকিৎসক সমাজ ও জনগণকে হলুদ সাংবাদিকতাকে বয়কট করার উদ্দাত্ত আহ্বান জানিয়েছেন ড্যাবের এই নেতারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে ১৫২ এবং সন্দেহজনক হামে ১২৬৯ জন আক্রান্ত হয়েছেন।
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৪৪২ জন।
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইনে নিবন্ধন ও প্রোফাইলের তথ্য হালনাগাদ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
নারীর স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)।
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১০ দিনে মারা গেছে ৫৮ জন।
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
আরও পড়ুন
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়ে জমা হয়নি তদন্ত প্রতিবেদন
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ