ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬: আবেদন করবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হচ্ছে।

আবেদন গ্রহণ করা হবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত কনটেন্ট গ্রহণযোগ্য হবে।

এ আয়োজনে যৌথ আয়োজক হিসেবে রয়েছে, বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

আরও পড়ুন

সহ-আয়োজক হিসেবে রয়েছে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ।

চারটি প্রধান বিভাগে পুরস্কার দেওয়া হবে— ক) কূটনীতি ও অর্থনীতি: চীন–বাংলাদেশ অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক প্রতিবেদন; খ) প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা: দুই দেশের স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতার ওপর প্রতিবেদন। গ) সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও অন্যান্য: সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া, পর্যটন ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নসংক্রান্ত প্রতিবেদন। ঘ) আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট: চীন–বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্ত, উন্নয়ন ও মানবিক গল্পভিত্তিক ভিজ্যুয়াল কনটেন্ট।

প্রতিটি বিভাগে একটি প্রথম পুরস্কার (১ লাখ টাকা), দুটি দ্বিতীয় পুরস্কার (প্রতিটি ৫০ হাজার টাকা) এবং তিনটি তৃতীয় পুরস্কার (প্রতিটি ৩০ হাজার টাকা) প্রদান করা হবে। পাশাপাশি জমা পড়া প্রতিবেদনগুলোর মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য থাকছে ১ লাখ টাকার বিশেষ পুরস্কার।

১১ নভেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

আবেদন করুন https://forms.gle/5moehFyLCUZJZV279 এই লিংকে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশ: আগুনে শেষ সম্বল হারানো বিধবার পাশে প্রশাসন
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বসতবাড়ি হারানো বিধবা নারী রজুপার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আরটিভিতে এ সংক্রান্ত সংবাদ প্রচারের পর তার দুর্দশার বিষয়টি প্রশাসনের নজরে এলে তাকে মানবিক সহায়তা দেওয়া হয়।
আরটিভিতে সংবাদ প্রকাশ: আগুনে শেষ সম্বল হারানো বিধবার পাশে প্রশাসন
আরটিভিতে সংবাদ প্রকাশ: গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
রংপুরের পীরগঞ্জের গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর উপস্থিতি নগণ্য, বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ, পাঠদানের মানের অবনতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে গুজীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
আরটিভিতে সংবাদ প্রকাশ: গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক সুবীর বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ের সেই অসহায় ও নিঃস্ব বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ।
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
আরও পড়ুন
সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু 
হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
সম্মানজনক ড. জন লি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ড. রাসেল জুয়েল
সারাদেশে সোমবার থেকে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ ঘোষণা