সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ০৮:৪২ এএম


সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি : সংগৃহীত

সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় নাহিদ মাহমুদ (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৬ মে) ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া পরিবহনটি শনাক্ত করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

নিহত নাদিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জামির্তা এলাকার মোহসীন আলীর ছেলে। তিনি মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে নাহিদ মাহমুদ যাচ্ছিলেন। তিনি মহাসড়কের পুলিশ টাউনের সামনে গেলে অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission