গণমিছিল থেকে পিছু হটল বাম সংগঠনগুলো

আরটিভি নিউজ

শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ০৩:৩৬ পিএম


গণমিছিল থেকে পিছু হটল বাম সংগঠনগুলো
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে বাম সংগঠনগুলোর ডাকা গণমিছিল স্থগিত করে শহীদ মিনারেই সমাবেশ করে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ সমাবেশ করে দলগুলো।

হাসিনার পতনের পর দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়ার প্রত্যাশা থাকলেও সেই আশাভঙ্গ হয়েছে দাবি করে সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মব সন্ত্রাসের নামে মানুষকে পিটিয়ে হত্যা, পাওনা টাকার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের হত্যা, রাজনৈতিক কর্মীদের হত্যা, চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী হত্যাসহ কোনো অপরাধের বিচার করতে অন্তর্বর্তী সরকার সমর্থ হয়নি। সরকারের ব্যর্থতা এবং বিচারহীনতার দীর্ঘ ইতিহাস অপরাধীদের অপরাধ সংঘটিত করতে উৎসাহ যুগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

মুখে অভ্যুত্থানের চেতনার কথা বললেও কার্যত কোনো ফলাফল দেশবাসী দেখতে পাচ্ছে না মন্তব্য করে বাম সংগঠনের নেতারা বলেন, বরং দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সন্ত্রাস ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সরকারের চূড়ান্ত ব্যর্থতা প্রতীয়মান হয়েছে।

এতে অংশ নেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক সংসদ, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ খেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

নেতাদের বক্তব্য শেষ হলে শহীদ মিনারেই কর্মসূচির ইতি টানে বাম সংগঠনগুলো।

আরটিভি/এএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission