স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০২:২৯ পিএম


স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি
ফাইল ছবি

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এতে বলা হয়, আগামী ২৫ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা ও দেশবরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।  সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং সকাল সাড়ে ৮টার মধ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির সিনিয়র নেতা ও সমর্থকরা। সেখান থেকে ফিরে তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া ওইদিনই সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

99048573193_n

বিজ্ঞাপন

সারাদেশের কর্মসূচির কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে।

এতে আরও বলা হয়, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

সবশেষে বলা হয়, দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সব ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হলো।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission