কবে ফিরবেন খালেদা জিয়া, জানালেন তার একান্ত সচিব

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ০৬:৪৭ পিএম


৪-৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া
ফাইল ছবি

চলতি মাসের  ৪ কিংবা ৫ তারিখে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ মে) বিকেলে এ কথা জানান তিনি।

আব্দুস সাত্তার বলেন, আসলে ম্যাডামকে নিয়ে আসতে হবে এয়ার অ্যাম্বুলেন্স করে।  সেটা ঠিক করার বিষয় আছে।  আবার ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়টি আছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, সবকিছু বিবেচনা নিয়ে ম্যাডাম কবে দেশে ফিরবেন এটা সুনির্দিষ্ট করে বলতে পারছি না।  তবে, ৪-৫ মে ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission