ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: নাসির

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির। ছবি: সংগৃহীত

গত ১৭ বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকতো। কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, আপাতত সাময়িক সময়ের জন্য পরিক্ষা স্থগিতের যে দাবি শিক্ষার্থীরা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠিক একই দাবি করেছে। আমরা সোমবার এ নিয়ে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছি। শিক্ষার্থীদের দাবির সাথে ছাত্রদল সবসময় একমত।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকতো। কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে। আমরা সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য বলেছি। আমরা শুনেছি গতকালই সারা দেশের বিভিন্ন বোর্ডের কর্মকর্তা, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টরা মিটিং করেছেন। আমি মনে করি এটার একটা ভালো সমাধান হবে।

প্রশ্নে ভুল থাকার বিষয়ে তিনি বলেন, প্রশ্নে ভুল ছিল। এটা ট্যাকনিক্যাল সমস্যা। যা সমাধান করার জন্য বোর্ড আশ্বাস দিয়েছে। যত সমস্যাই হোক না কেন? আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা শিক্ষার্থীদের সাথেই আছি।

প্রসঙ্গত, চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের সম্মিলিত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলমান রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি’
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করেছেন হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে পেছন থেকে উসকানি দেয় জামায়াত ও এনসিপি।
‘হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি’
পণ্যের দাম নিয়ে নাহিদের স্ট্যাটাস, দায়ী করলেন সিন্ডিকেটকে
মাল্টা, পোলাওয়ের চাল, ডিমসহ বিভিন্ন পণ্যের দাম বাড়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
পণ্যের দাম নিয়ে নাহিদের স্ট্যাটাস, দায়ী করলেন সিন্ডিকেটকে
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব রাবি শাখা ছাত্রদলের ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ বলে আখ্যায়িত করেছেন।
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ সাত দফা দাবি আদায়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি।
১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
আরও পড়ুন
‘অদম্য জুলাই’ কর্মসূচি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা 
প্রধানমন্ত্রীর কেআইবিতে আগমন উপলক্ষে ছাত্রদলের শোভাযাত্রা
ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ জুলাই অভ্যুত্থান: রিজভী
মিথ্যা প্রচারণাকে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত: নাসির