মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ০২:৫২ পিএম


মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির
ফাইল ছবি

মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, পাটগ্রামের সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। এই ধরনের পরিস্থিতি সারাদেশেই বিরাজ করছে। এমন অবস্থায় কোনো নির্বাচন অংশগ্রহণমূলক বা নিরপেক্ষ হবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য আমরা রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচন আয়োজনের আগে এসব সংস্কার বাস্তবায়ন করতে হবে, যাতে করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণ আস্থার সঙ্গে ভোট দিতে পারে।

ডা. শফিকুর রহমান বলেন, মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।

বিজ্ঞাপন

দেশে দীর্ঘদিন ধরে ‘মব কালচার’ চলছে জানিয়ে তিনি বলেন, তবে এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই। ১৯৭২ সাল থেকেই দেশে মব পরিস্থিতি চলমান। আমরা মবের ঘোরবিরোধী। জামায়াতের কোনো কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নেই।

জামায়াত আমির বলেন, যারা এসব ঘটনায় জড়িত, তাদের নিজ নিজ দলের নেতাদের উচিত কর্মীদের নিয়ন্ত্রণে আনা। এরপর রাষ্ট্রের দায়িত্ব পরিস্থিতি সামাল দেওয়া।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission