ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত

কাদিয়ানী (আহমদিয়া) সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশিত কিছু বই বাজেয়াপ্তের দাবিতে আগামী ১৫ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে আয়োজকরা।

শনিবার (২৫ জুলাই) বাদ জোহর গুলিস্তানের ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে সভাপতিত্ব করবেন তাহাফফুজে খতমে নবুওয়তের সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিবুল্লাহ বাবুনগরীর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমাদ কুরাইশী, মাওলানা সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর), বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং মাওলানা আরসাদ রাহমানীর উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

বৈঠকে আগামী দুই মাসের মধ্যে ঢাকা মহানগরের সব জোন কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সম্মেলন সফল করতে খিলগাঁও, বারিধারা, উত্তরা, লালবাগ-চকবাজার, মোহাম্মদপুর, মিরপুর, কেরানীগঞ্জ ও সাভারসহ ঢাকা মহানগরের বিভিন্ন জোন এবং নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় বাস্তবায়ন কমিটির সভা করার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া সম্মেলন সফল করতে দেশের আলেম-ওলামা, মাশায়েখ এবং সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আল আমিন ফয়জী, মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া, মাওলানা জুবায়ের রশিদ, মাওলানা বাকি বিল্লাহ, মাওলানা আব্দুল্লাহ মাসুদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মাওলানা জুবায়ের আহমদ বকশী, মাওলানা আনোয়ারুল হকসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
লংগদুতে যুবদল নেতা ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা ও শাস্তির দাবি