যে শর্তে ওসমান হাদীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিলেন স্ত্রী

আরটিভি নিউজ

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:৪৪ এএম


যে শর্তে ওসমান হাদীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিলেন স্ত্রী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছেন তার স্ত্রী। তবে দেশে নয়, বিদেশে বিয়ে করার পরামর্শ দিয়েছেন তিনি। একই সাথে বিয়ের ক্ষেত্রে ‘ভালো পয়সা-পাতি’ দেখার পরামর্শও দিয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এমন হাস্যরসাত্মক তথ্য শেয়ার করেছেন হাদী।

পোস্টটিতে শরীফ ওসমান বিন হাদী লিখেছেন, বউরে জিগাইলাম-আমার আরেকটা বিয়া কোন এলাকায় করা উচিত? সে কইলো- বাংলাদেশে আর না। পরেরটা ডাইরেক্ট বৈদেশে। ভালো পয়সা-পাতি দেইখা।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, একটা বাংলা সিনেমার কথা মনে পইড়া গেলো-ওরা আমাকে ভালো হতে দিলো না!

এদিকে পোস্ট শেয়ার করার পরপরই লুফেও নিয়েছেন হাদীর ভক্ত ও অনুসারীরা। কমেন্টবক্সে খুনসুঁটিতে মেতেছেন তারাও।

বিজ্ঞাপন

কমেন্টবক্সে শাফিন ইবরাহিম হোসেন নামে এক চিকিৎসক হাদিকে পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিয়ে লিখেছেন, পাকিস্তান ভাই, পাকিস্তান। ট্যাগ যখন খাবেন, আমার মত ভালভাবেই খান।

তবে কেউ কেউ হাদীকে ভারতে বিয়ে করার পরামর্শও দিচ্ছেন। এক্ষেত্রে পাত্রী হিসেবে মানবতাবিরোধী মামলার পলাতক আসামি শেখ হাসিনাকেও ইঙ্গিত করছেন তারা। কানিজ ফাতেমা চৌধুরী নামে একজন লিখেছেন, ভারতে। গত একবছর যাবৎ পালিয়ে গিয়ে অপেক্ষায় বসে আছে। পয়সার অভাব রাখে নাই। আস্ত একটা দেশের সমস্ত সম্পদই সাথে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission