খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৯:২৪ পিএম


খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন
খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকদলের এক সদস্য।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে তিনি বলেন, বন্ধুপ্রতীম কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাই ইতোমধ্যে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। তাদের মধ্যে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম ঢাকায় আসার আগ্রহ দেখিয়েছে।

আরও পড়ুন

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওই চিকিৎসক বলেন, ‘ম্যাডামের অবস্থা এখনও সংকটাপন্ন। বিমান ভ্রমণের মতো শারীরিক স্থিতি বর্তমানে নেই বলে মেডিকেল বোর্ড মনে করছে। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে—রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল (স্টেবল) থাকলেও এখনো শঙ্কামুক্ত বা 'আউট অফ ডেঞ্জার' নন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

খায়রুল কবির খোকন বলেন, ‘উনি (খালেদা) এখনো শঙ্কামুক্ত নন। আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না। এখনো আগের অবস্থা অপরিবর্তিত। স্টেবল (স্থিতিশীল)অবস্থায় আছেন, এখনো ইমপ্রুভ (উন্নতি) করেন নাই। ডাক্তাররা এই ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারবেন।’

তিনি আরও বলেন, মেডিকেল বোর্ড ম্যাডামকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী যে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বাইরে নেওয়ার বিষয়টি এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। এটা উনার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। আমাদের মেডিকেল টিম এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission