ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:২৪ এএম
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও দোয়া করা হয়।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে সরকার।

এর আগে সকাল ৬টার দিকে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। এ ছাড়া দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

আজ মহান স্বাধীনতা ও ৫৬তম জাতীয় দিবস। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দেশকে পাকিস্তানি হানাদারের কবল থেকে মুক্ত করার ডাক এসেছিল। এদিন আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। আজ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনার দিন।

স্বাধীনতার ঘোষণার পর পাকিস্তানি শোষকের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার দামাল ছেলেরা। এরই ধারাবাহিকতায় ৯ মাস বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব। জাতি অর্জন করেছিল একটি দেশ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইসলামী আন্দোলনের নারী ইউনিটের নতুন কমিটি ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নারী ইউনিটের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ইসলামী আন্দোলনের নারী ইউনিটের নতুন কমিটি ঘোষণা
প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা
রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইন সংলগ্ন একটি মাদকের আস্তানায় ফিল্মি স্টাইলে হানা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। আকস্মিক এ অভিযান চালিয়ে কয়েকজনকে ধরে পুলিশের কাছে সোপর্দও করেছেন তিনি।  শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় এ অভিযানের সময় তার হাতে ছিল পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র। আবার এই অভিযানের ভিডিও নিজেই নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন ইশরাক হোসেন।  প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের এমন অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ নেতা বলেন, সমাজ, বন্দর, নগর, অলিগলি, পাড়া-মহল্লা থেকে মাদক দূর হোক, এটা কে না চায়? আমরা তো দীর্ঘদিন ধরেই এসব বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিন্তু, আজকে মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছেন, তা আমাদেরকে হতাশ করেছে।  বিবৃতিতে তিনি বলেন, তিনি (ইশরাক) মূলত এই হীন কাজের মাধ্যমে সন্ত্রাসবাদকেই প্রমোট করেছেন। আমরা এসব কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, সরকার একদিকে মাদকবিরোধী অভিযানের ঘোষণা দেয় আবার অন্যদিকে তাদের নেতাকর্মীদের মাদক থেকে দূরে রাখতে পারছে না। যেখানেই মাদক কারবারি ধরা হয়, তাদের সিংহভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা সামান্য মুচলেকা দিয়ে আবার স্বরূপে ফিরে আসে। সরকার এবং প্রশাসন যেন জাতির সামনে নাটক উপস্থাপন করছে। এসব তামাশা ছেড়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আরটিভি/এসএইচএম
প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা
ঈশ্বরদী যাচ্ছেন আমির হামজা, পুলিশের হস্তক্ষেপ চাইছে ছাত্রদল
পাবনার ঈশ্বরদীতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে থানা পুলিশের হস্তক্ষেপ চেয়েছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
ঈশ্বরদী যাচ্ছেন আমির হামজা, পুলিশের হস্তক্ষেপ চাইছে ছাত্রদল
নিষিদ্ধ আ.লীগকে ফেরাতে অপতৎপরতায় লিপ্ত জামায়াত: আবু হানিফ 
নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে অপতৎপরতায় লিপ্ত জামায়াত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
নিষিদ্ধ আ.লীগকে ফেরাতে অপতৎপরতায় লিপ্ত জামায়াত: আবু হানিফ 
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক
আরও পড়ুন
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর
উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রিজভী
বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা