বেহেশত-দোজখ দেওয়ার মালিক আল্লাহ, ভোট দেওয়া নিয়ে তারেক রহমান

আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০৬:৩৮ পিএম


বেহেশত-দোজখ দেওয়ার মালিক আল্লাহ, ভোট দেওয়া নিয়ে তারেক রহমান
তারেক রহমান

ভোটের ময়দানে বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাসের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এগুলো যারা বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার।

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান আরও বলেন, যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, তাদেরকে মানুষ ১৯৭১ সালে দেখেছে। কীভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, আমি গত প্রায় এক বছরের বেশি সময় থেকে বলে আসছি আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়, সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ নিয়ে নানারকম ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র। আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, যেকোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি তবে সকল ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারব। 

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে যেকোনো মূল্যে দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। এই দুই বিষয় সফল না হলে নারী, কৃষি, স্বাস্থ্যখাত নিয়ে সব পরিকল্পনা ভেস্তে যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব।

তারেক রহমান বলেন বলেন, মানুষ যখন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে তখন আমাদের প্রধান কাজ হবে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে দাঁড়াতে হয়েছে। আজ দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে, মানুষকে ভালো অবস্থানে নিতে হলে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission