সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের ব্যাপারে কাউকেই ছাড় নয়: মির্জা আব্বাস

আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫০ পিএম


সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের ব্যাপারে কাউকেই ছাড় নয়: মির্জা আব্বাস
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকের সঙ্গে কোনও আপস করবো না। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর মালিবাগে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

মির্জা আব্বাস বলেন, ‘মাদকসেবীর সংখ্যা বেড়েছে। খেলার মাঠ ও বিনোদনের জায়গা নেই। প্রবীণদের সময় কাটানোর জন্য কোনও ক্লাব নেই। আওয়ামী লীগ খেলার জায়গাসহ সব কিছু দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে। আমি নির্বাচিত হলে এগুলো মুক্ত করবো।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা দিয়েছিলাম সেগুলোও সব দখলে নিয়েছে এই আওয়ামী লীগ। আসল কারণটা হচ্ছে যারা এ এলাকার নন, তাদের তো এই এলাকার প্রতি মায়া থাকবে না।’ 

তিনি আরও বলেন, ‘ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না। ভোটের পর অনেককে খুঁজে পাওয়া যায় না। আমার সে সুযোগ নেই। আমি এলাকারই সন্তান।’

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ‘১৭ বছর পর এই কলেজে এলাম। আসার সময় দেখলাম অনেক কিছুই লণ্ডভণ্ড করে দিয়েছে। বিভিন্ন স্থাপনা দখল করা হয়েছে। এ এলাকায় আগে মাদক ছিল না। মাদক সিন্ডিকেট অনেক বড়। তবুও তা নির্মূল করতে হবে। এতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন। একজন মাদকসেবী শুধু পরিবারের নয়, সমাজের সমস্যা। আপনাদের যেকোনো সমস্যায় আমাকে জানাবেন। কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবো।’

তিনি বলেন, ‘ঢাকা মহানগরকে জলাবদ্ধতা মুক্ত করতে খাল দখল মুক্ত করতে হবে। বিভিন্ন জলাশয় দখল হয়ে গেছে। ময়লা পানি বের হওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে। এগুলোকে মুক্ত করতে হবে।’

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission