ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যাচ্ছে বিএনপি, ঐক্যের আহ্বান সালাহউদ্দিনের

আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০২:১১ পিএম


ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যাচ্ছে বিএনপি, ঐক্যের আহ্বান সালাহউদ্দিনের
শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপরে প্রাণঘাতী হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে বিএনপিও যোগ দিতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে এ ধরনের সন্ত্রাস ও ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যেরও ডাক দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে ১০ তারিখ, তারপর দিনই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর ওপরে হামলা হলো। 

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজও তাদের সভা চলছে এবং আগামীকাল ও পরশু শাহবাগ বা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশের আহ্বান জানানো হতে পারে। সেখানে সর্বাত্মক অংশগ্রহণের বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি—আমরা যাবো।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক শক্তিগুলো যদি গণতান্ত্রিক রাজনৈতিক জোটে ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে বিভেদ না থাকে, তবে জাতীয়ভাবে যেকোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। আমরা জানি, এই অপশক্তি দেশের ভেতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানিয়েছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা ঐক্যটা দেখাতে চাই—ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। একমাত্র এর মাধ্যমেই আমরা এই ধরনের জাতীয় সংকট রুখতে পারবো।

আসন্ন নির্বাচন ঘিরে প্রার্থীদের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এ ধরনের কোনো আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে, সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।

বিএনপির এ নেতা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, সরকার, জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

আরটিভি/এসএইচএম

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission