সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষীর মৃত্যুতে সিপিবির শোক

আরটিভি নিউজ  

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০২:৪৬ এএম


সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষীর মৃত্যুতে সিপিবির শোক
ফাইল ছবি

সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি নেতারা শহীদ পরিবার ও তাদের স্বজন এবং সেনাবাহিনীর শোকাহত সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানান।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিবৃতিতে নেতারা বলেন, জাতিসংঘের অধীনে বিভিন্ন শান্তি মিশনে বাংলাদেশ নিষ্ঠা, পেশাদারী ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। দেশের প্রতিরক্ষা বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে শান্তি মিশনে অংশগ্রহণ করে। গতকালের হামলার ঘটনায় জড়িত ভাড়াটে সন্ত্রাসী সংগঠন আরএসএফ এবং তার প্রধান পৃষ্ঠপোষক ইউনাইটেড আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘ কি পদক্ষেপ গ্রহণ করে সেটা বাংলাদেশের মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিবৃতিতে শহীদ পরিবার, স্বজন ও সেনাবাহিনীর শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান নেতারা। সেই সাথে গুরুত্বর আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য কামনা এবং তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এর আগে গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সুদানের আবেইতে সন্ত্রাসীদের হামলায় ইউএন ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত ও আটজন আহত হয়েছে বলে জানায়।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission