জাতীয় নির্বাচন পরিচালনায় আলাদা কার্যালয় করছে বিএনপি

আরটিভি নিউজ  

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০১:১০ এএম


জাতীয় নির্বাচন পরিচালনায় আলাদা কার্যালয় করছে বিএনপি
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলীয় কার্যক্রম পরিচালনায় নতুন কার্যালয় করছে বিএনপি। এ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ৩ টায় সংবাদ সম্মেলন করবে বিএনপি। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে দলটি। 

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, জাতীয় নির্বাচন পরিচালনা উপলক্ষে সোমবার বেলা ৩টায় গুলশান-২ নম্বর এলাকার বাড়ি নম্বর ১০/সি, রোড নম্বর ৯০ এ সংবাদ সম্মেলন করা হবে। 

জানা গেছে, নতুন এ অফিসটি বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় সংলগ্ন ইউনিমার্টের বিপরীতে অবস্থিত।

বিজ্ঞাপন
আরও পড়ুন

                  

শায়রুল জানান, সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও বক্তব্য রাখা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission