নিজ হাতে নির্বাচনি ব্যানার সরালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আরটিভি নিউজ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩৪ পিএম


নিজ হাতে নির্বাচনি ব্যানার সরালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজ হাতে ব্যানার ও পোস্টার খুলে এই কার্যক্রমের সূচনা করেন।

বিজ্ঞাপন

এ সময় জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াত আমির জানান, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, নির্বাচনের পর পরিবেশ রক্ষা ও নগর শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে সব নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়ে ডা. শফিকুর রহমান ৮৫,১৩১ ভোট নিয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান মিল্টন ৬৩,৫১৭ ভোট পান। জয় ব্যবধান প্রায় ২২,০০০ ভোট।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission