ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন সেলিমা রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান উন্নত চিকিৎসা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। দীর্ঘদিন জ্বর ও ফুসফুসে সংক্রমণে ভোগার পর বর্তমানে কিছুটা সুস্থবোধ করলেও চিকিৎসকের পরামর্শে তিনি এই বিদেশ যাত্রার সিদ্ধান্ত নেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তিনি সেলিমা রহমানের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিয়েছেন।

আরও পড়ুন

শিরীন বলেন, "সেলেমা আপা এখন অনেকটাই সুস্থ। তবে শারীরিক কিছু জটিলতা ও চেকআপের প্রয়োজনে তিনি বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।"

সেলিমা রহমান গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি উচ্চ মাত্রার জ্বর, তীব্র শরীর ব্যথা এবং ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার পায়ের শিরায় রক্ত জমাট বাঁধার জটিল রোগ 'ডিপ ভেইন থ্রম্বোসিস' (ডিভিটি) শনাক্ত করেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছিল।

হাসপাতালের একটি বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে টানা বেশ কয়েকদিন তার চিকিৎসা চলে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর সংক্রমণের মাত্রা কমে আসায় এবং রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ন্ত্রণে আসায় তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। দলীয় নেতাকর্মীরা জানান, হাসপাতালে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে উদ্বেগ ছিল। তবে সঠিক চিকিৎসায় তিনি দ্রুত সংকটে কাটিয়ে উঠতে সক্ষম হন।

সিঙ্গাপুরে পৌঁছানোর পর সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে সেলিমা রহমানের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। মূলত ফুসফুসের সংক্রমণ পুরোপুরি সেরেছে কি না এবং ডিভিটি রোগের পরবর্তী ধাপের চিকিৎসা কী হবে, তা নির্ধারণ করবেন সিঙ্গাপুরের চিকিৎসকরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পরাজিত শক্তি বোমা বাজি ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য তৈরির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা ও পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির পর্যবেক্ষণ দলের সভা অনুষ্ঠিত হয়, পরে তিনি এ কথা জানান। খায়রুল কবির খোকন জানান, পূজা উপলক্ষ্যে বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করবে প্রশাসন। এ কাজে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। ষড়যন্ত্রের বিষয়ে সর্তক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পূজাকে কেন্দ্র করে গুজব বা এআই কনটেন্ট নিয়ে সর্তক থাকতে দেশবাসীর প্রতি অনুরোধও জানান খায়রুল কবির খোকন। আরটিভি/এসআর
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
আরও পড়ুন
সেলিমা রহমানকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক
সেলিমা রহমান হাসপাতালে ভর্তি