কুমিল্লা-ফেনীর সড়ক দুর্ঘটনা নিয়ে যা বললেন জামায়াত আমির

আরটিভি নিউজ

রোববার, ২২ মার্চ ২০২৬ , ০১:১৩ পিএম


কুমিল্লা-ফেনীর সড়ক দুর্ঘটনা নিয়ে যা বললেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

দেশের দুই গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় আজ নারী ও শিশুসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে সড়ক-রেলপথে দায়িত্বশীলতার ঘাটতি এই ভয়াবহ পরিণতি ডেকে আনছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির।

আরটিভির পাঠকদের জন্য ডা. শফিকুর রহমানের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

বিজ্ঞাপন

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হবার নয়।

আরও পড়ুন

নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বিজ্ঞাপন

এই মর্মান্তিক ঘটনাগুলো আবারও প্রমাণ করে, আমাদের পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি— দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।

আল্লাহ তা’য়ালা নিহতদের শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমীন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission