আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

আফছার হোসাইন, মিশর প্রতিনিধি

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০১:৫৭ পিএম


আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

 মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫ হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশুনা করেন। তাদের মধ্যে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে বিভিন্ন অনুষদে পড়াশোনা করছেন প্রায় ৪হাজার  বাংলাদেশি শিক্ষার্থী।

বিজ্ঞাপন

পবিত্র রমজানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে বাংলাদেশি শিক্ষার্থীরা ইফতার করতে আসেন হাজার বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ আল-আজহারে। 

শনিবার (৮ মার্চ ) বিশ্ববিদ্যালয়টির এক হাজার পঁচাশি বছর বছরফুর্তি উপলক্ষে মসজিদটিতে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। আল-আজহারের এই বিশেষ দিবসটিতে মিশরে আরটিভি'র প্রতিবেদক মসজিদটিতে ইফতার করতে গেলে দেখা মিলে শতশত বাংলাদেশি শিক্ষার্থী সহ দেশ থেকে মিশরে ঘুরতে আসা বেশ কয়েকজন বাংলাদেশি পর্যটকদের সাথে। 

বিজ্ঞাপন

আছরের নামাজ শেষ হতেই দেখা যায় অন্যান্য দেশের শিক্ষার্থীরাদের সাথে লাইন ধরে প্রবেশ করছেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। তারা জানান, প্রতিদিন পাঁচ হাজারের অধিক শিক্ষার্থীর জন্য ইফতার পরিবেশন করা হয় মসজিদে।

আসরের আজানের সময়ই মসজিদে দলে দলে ছুটে আসেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে বাংলাদেশি শিক্ষার্থীরা। নিয়ম অনুযায়ী তারা লাইন ধরে পূর্ব পাশের গেট দিয়ে মসজিদে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

সুউচ্চ মিনারের প্রাচীন মসজিদটির ভেতরের চারপাশে কাঠের দেয়াল। এসব দেয়ালের ভেতরে ইফতার করেন এবং নামাজ আদায় করেন নারী শিক্ষার্থীরাও।

মসজিদের মাঝখানে খোলা জায়গা, যেখানে রয়েছে সাদা টাইলস করা উঠান। আসরের নামাজ আদায় করে মসজিদের বারান্দায় শিক্ষার্থীরা কেউ কোরআন পড়েন, কেউ ব্যস্ত থাকেন তসবিহ পাঠে।

বিজ্ঞাপন

এরই মধ্যে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শুরু করেন ইফতারের প্রস্তুতি।‌ যেখানে সবাই সুন্দরভাবে ইফতারের সামগ্রী রেখে দেন। সবাই নিজ নিজ অংশের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেন।

মাগরিবের আজানের ৩০ মিনিট আগে সবাইকে ডাকা হয় ইফতার সামনে নিয়ে বসার জন্য। আজানের ১৫ মিনিট আগে কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর ও পানি খেয়েই সবাই নামাজে দাঁড়িয়ে যান। নামাজ শেষে ইফতারের বাকি খাবার শেষ করেন সবাই।

ইফতারে থাকে মিশরের ঐতিহ্যবাহী খাবার, খেজুর, জুস, পানি, ভাত, এইশ বেলাদি (রুটি), ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, কোপ্তা, সবজি, মিশরীয় মিষ্টিসহ বিভিন্ন রকমের খাবার।

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন 'ইত্তেহাদ' এর সভাপতি এসএম ফকরুল ইসলাম সপরিবারে এসেছেন মসজিদটিতে ইফতার করতে। তিনি বলেন, মাতৃভূমি, পরিবার, বন্ধু-বান্ধব, প্রিয়জনদের ছেড়ে এই প্রথম বিদেশের মাটিতে রমজান মাস অতিবাহিত করছি। দেশীয় আমেজ মিস করলেও বিশ্বের নানা দেশের প্রায় ৭হাজার শিক্ষার্থীর সঙ্গে একত্রে ইফতার করতে অন্যরকম ভালোলাগা কাজ করে।

আরটিভি/ ডিসিএনই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission