ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিয়ে নিয়ে লুকোচুরি, ভয়ঙ্কর প্রতিশোধ নিলেন দ্বিতীয় স্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:২৪ পিএম
ছবি: সংগৃহীত

ইতালির নাপোলি শহরে এক বাংলাদেশি প্রবাসীকে ঘিরে চাঞ্চল্যকর ও সহিংস ঘটনার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) নাপোলির আংরি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী মিজানুর রহমান, যিনি খুলনার বাসিন্দা, দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। জানা যায়, তিনি বাংলাদেশে আগে থেকেই বিবাহিত ছিলেন। পরবর্তীতে ইতালিতে বসবাসকালে আরেক বাংলাদেশি নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ে করেন।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় স্ত্রী পরে জানতে পারেন যে মিজানুর রহমান তার পূর্বের বৈবাহিক সম্পর্ক গোপন করেছিলেন এবং বাংলাদেশে তার আরেকটি সংসার রয়েছে। বিষয়টি নিয়ে দাম্পত্য সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়।

ঘটনার রাতে মিজানুর রহমান নিজ বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার উপর হামলার অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

এ ঘটনায় ইতালিয়ান পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত দ্বিতীয় স্ত্রীকে ঘটনাস্থল থেকেই আটক করেছে। তার বিরুদ্ধে গুরুতর শারীরিক আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
হাসপাতালে ভর্তি পোপ
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো