সৌদিতে কাজে যাওয়ার পথে বাংলাদেশির মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৫:১৩ পিএম


সৌদিতে কাজে যাওয়ার পথে বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদিতে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মো. জহিরুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত বুধবার (১৬ জুলাই) রিয়াদ থেকে কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত মো. জহিরুল ইসলাম বেগমগঞ্জ এখলাশপুর ৮ নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের ইসলাম মিয়াজি বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ জুলাই) সকালে নিহতের ভাই মো. মহিন উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমার মেজো ভাই এক বছর আগে সৌদি গিয়েছেন। দেশে তার একটি ওয়ার্কশপ ছিল। সৌদিতেও ওয়ার্কশপের কাজ করতেন তিনি। রিয়াদ থেকে অনেক দূরের একটি শহরে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। তারপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে আমার ভাইয়ের মৃত্যুর খবর আমরা পাই। একই দুর্ঘটনায় তার শ্যালক মো. তৌহিদও আহত হয়েছেন। 

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ১ বছর আগে সৌদি পাড়ি দেন মো. জহিরুল ইসলাম। তার মৃত্যুর খবরে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ছেন। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission