ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নেপালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সম্মানে ইফতার আয়োজন বাংলাদেশ রাষ্ট্রদূতের

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: আরটিভি

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান কাঠমান্ডুতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ত্যাগের মহিমা তুলে ধরে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং এই দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আগামী দিনে আরও সুদৃঢ় করার ব্যাপারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে নেপালে সম্প্রতি অনুষ্ঠিত শান্তিপূর্ণ ও সফল নির্বাচনের জন্য তিনি দেশটির জনগণকে অভিনন্দন জানান এবং একে নেপালের গণতান্ত্রিক অভিযাত্রার এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেন।

আরও পড়ুন

বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত নতুন সরকারের অগ্রাধিকারসমূহ যথা প্রাতিষ্ঠানিক সংস্কার, গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারিত্ব সুদৃঢ়করণ ইত্যাদি বিষয়সমূহ তুলে ধরেন।

একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দকে অবহিত করেন।

বিভিন্ন আন্তর্জাতিক খাবারের সঙ্গে বাংলাদেশের সামুদ্রিক খাবার ও ঐতিহ্যবাহী মিষ্টান্নের সমন্বয়ে পরিবেশিত নৈশভোজ দিয়ে আয়োজন শেষ হয়। এই আয়োজনে ১৮টি দূতাবাসের মিশন প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাসমূহের মিশন প্রধান সহ সিনিয়র কূটনিতিকগণ অংশগ্রহণ করেন।

অতিথিদের মধ্যে অন্যদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, নরওয়ে, ফিনল্যান্ড, মিশর, ভারত এবং মিয়ানমারের রাষ্ট্রদূত/সিডিএ এআইগণ অংশ নেন। এছাড়াও, সার্কের মহাসচিব, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং নেপালে আইএলও-এর প্রধান এই অনুষ্ঠানে অংশ নেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
নেপালে ফানটাস্টিক হেব্বি এনার্জির ‘হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়া’, ৩ বিজয়ীর রোমাঞ্চকর অভিযান
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার