ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের পদচারণা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের পদচারণা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দৃশ্যমান। সেই অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নেতারা, যাদের প্রতি নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির আস্থা ক্রমেই গভীর হচ্ছে।

সেই আস্থারই প্রতিফলন দেখা গেল রমজানের ইফতার আয়োজনে। যেখানে আসন্ন এনএসডব্লিউ প্রিমিয়ারসহ লিবারেল পার্টির ৫৪ জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সিডনির অভিজাত লেমন্টেজ ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত হয় এই আয়োজনটি। ভিন্ন ধর্মের অতিথিদের সামনে কুরআন তিলাওয়াত, আজানের সুর এবং ইফতারের আয়োজন যেন অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির প্রকৃত রূপকে আরও উজ্জ্বল করে তোলে; এক মঞ্চে যেন ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির মানবিক সংযোগ।

আরও পড়ুন

সিডনিতে লিবারেল পার্টির লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন এসইসি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ জামানের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘৬ষ্ঠ বার্ষিক লিবারেল পার্টি ইফতার ডিনার’।

২০২১ সালে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন আজ লিবারেল পার্টির ভেতরে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ও প্রভাবশালী সমাবেশে পরিণত হয়েছে। স্থানীয় উদ্যোগ থেকে জাতীয় গুরুত্বে পৌঁছানো এই অনুষ্ঠানটি মুসলিম অস্ট্রেলিয়ানদের সঙ্গে মূলধারার রাজনীতির সেতুবন্ধনকে আরও দৃঢ় করেছে।

এবারের ইফতারে উপস্থিত ছিলেন লিবারেল পার্টির ফেডারেল সিনেটর, এমপি, এমএলসি, মেয়র, কাউন্সিলরসহ বিশিষ্ট চিকিৎসক, কমিউনিটি লিডার সাংবাদিক এবং প্রবীণ ব্যক্তিত্বরা।

বৈচিত্র্যময় এই অংশগ্রহণ মোহাম্মদ জামানের নেতৃত্বের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন।

বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় মোহাম্মদ জামান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সিটি অফ ক্যান্টারবারি-ব্যাংকসটাউনের সাবেক কাউন্সিলর এবং ওয়াটসন আসনের সাবেক ফেডারেল প্রার্থী হিসেবে তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্ব ও অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করছেন। তার নেতৃত্বে লাকেম্বা শাখা অস্ট্রেলিয়ার একমাত্র লিবারেল শাখা যেখানে বাংলাদেশি কমিউনিটি নেতৃত্বের কেন্দ্রে অবস্থান করছে।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা