যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা হলো না প্রকৌশলী সবুজের

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ১১:৫০ এএম


যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা হলো না প্রকৌশলী সবুজের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বাংলাদেশি প্রবাসী প্রকৌশলী শাহনুর আলম সবুজের (৪৬) নিথর দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১০ দিন পর গত ১৭ মার্চ স্থানীয় একটি কৃত্রিম খালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন সবুজ। এরপর আর বাড়ি না ফেরায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘ অনুসন্ধান চালায়।

অবশেষে ক্যালিফোর্নিয়ার ৪৪৪ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল কৃত্রিম খালের পাড়ে তার সন্ধান মেলে। তবে ততক্ষণে সবুজের নিথর দেহ পড়ে ছিল স্রোতস্বিনী ওই খালের পাশে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

গত বুধবার স্যাকরামেন্তো মুসলিম সিমেট্রিতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর বিদেশের মাটিতেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

প্রয়াত শাহনুর আলম সবুজের জন্ম বগুড়ার কাহালু উপজেলায়। উন্নত জীবনের আশায় তিনি পাড়ি জমিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে। পেশায় একজন সফল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। লস অ্যাঞ্জেলেস থেকে সপরিবারে থিতু হয়েছিলেন দ্রুত বর্ধনশীল ট্রেসি শহরে। স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুনছিলেন তিনি, কিন্তু তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

বিজ্ঞাপন

সবুজের এই অকাল মৃত্যুতে ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের মাতম চলছে। সহকর্মী ও স্বজনরা তাকে একজন অত্যন্ত অমায়িক এবং পেশাদার মানুষ হিসেবে স্মরণ করছেন। প্রিয়জনের এমন মর্মান্তিক বিদায়ে লস অ্যাঞ্জেলেস এবং ট্রেসি শহরের প্রবাসী বাংলাদেশিরা এখন শোকস্তব্ধ।

বগুড়ার সেই পুকুরপাড়ের স্মৃতি হাতড়ে বেড়ানো মানুষটি আর কোনোদিন নিজ মাতৃভুমিতে ফিরবেন না। রয়ে যাবে কেবল তার মাছ ধরার প্রিয় সরঞ্জামগুলো আর এক বুক অসমাপ্ত স্বপ্ন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission