ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ এএম
ফাইল ছবি

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়ংকর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবারের (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫০টি যুদ্ধবিমান নিয়ে দেশটির বৈরুত ও অন্যান্য অঞ্চলে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। নারকীয় এ হামলায় প্রাণ হারিয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। সেইসঙ্গে আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।

তবে, এই হামলাই শেষ নয়; লেবাননে আরও ভয়ংকর হামলার ইঙ্গিত দিয়ে রেখেছে ইসরায়েল।

এ অবস্থায় লেবানন প্রবাসী বাংলাদেশিদেরকে বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় এসব এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আক্রমণের বিষয়ে জরুরি সতর্কবার্তা প্রদান করা হলো।

এলাকাগুলো হলো, সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ ও বাদারো (আল-শিয়ার কাছে)।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
লাপাত্তা তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২