ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডে জমজমাট চাঁদ রাত উদযাপন

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১০:৩৬ এএম
নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডে জমজমাট চাঁদ রাত উদযাপন। ছবি: ভিডিও থেকে নেওয়া

নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইড এলাকায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বাঙালি কমিউনিটির বহুল প্রতীক্ষিত ‘চাঁদ রাত’ উদযাপন। ঈদের আগের রাতে আয়োজিত এই উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মেহেদি, ঐতিহ্যবাহী পোশাক এবং নানা রকম মুখরোচক খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রবাসে থেকেও দেশের ঈদের আবহ উপভোগ করতে পেরে আনন্দ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

35b165c5-d26b-47fa-b715-7c1850522464

বাঙালিদের সংগঠন রাইভালস স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এই চাঁদ রাত সেলেব্রেশন ছিল নানা আয়োজনে সমৃদ্ধ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা— জুয়েল, রন্টি, রাজিব ভট্টাচার্য, প্রেমা, নাজু আখন্দ ও প্রতীক হাসান। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশনা করেন ‘হিলসাইড প্রিন্স’ খ্যাত হাসান, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

আরও পড়ুন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট এইড হোমকেয়ারের প্রেসিডেন্ট ড. জিসি প‍্যাট ও শাহজাদি পারভিন, স্বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নি মইন চৌধুরী

74be7a2f-2233-4fe7-822a-b5ed38926e4d

মধ্যরাত পর্যন্ত চলা এই সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘটে মনোমুগ্ধকর আতশবাজির মাধ্যমে, যা উপস্থিত দর্শকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিনা সিরাজ সোনিয়া, যিনি তার প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলেন। অনুষ্ঠানের কোর্ডিনেটর ছিলেন রিমেল, অঞ্জাম সিদ্দিকী রাফি ও রিফাত জামাল। এ ছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন রাব্বি সায়েদ, হাসান, সাকিব, রুবেল, মিঠুন, সৌরভ , লিটু আনাম, রিপনসহ আরও অনেকে।

52e99444-3edf-4acc-8c87-7ec1fd3b6c41

সাউন্ড এ ছিলেন পিংক নয়েজ আরিফুজ্জামান ও অন্তর । অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল আরটিভি ও বায়ান্ন টিভি।

এই ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
লাপাত্তা তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস