ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীর মৃত্যু, অবহেলার অভিযোগ

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে অরুণ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশে ফেরার জন্য সোমবার (১৩ এপ্রিল) স্ত্রীকে সঙ্গে নিয়ে হাইকমিশনে এসে ট্রাভেল পাসের অপেক্ষায় ছিলেন তিনি। সেখানে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।

মৃত অরুণের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামে। তার বাবার নাম সোলেমান হায়দার।

নিহতের স্বজন এবং কয়েকজন প্রবাসী বাংলাদেশি অভিযোগ করেন, হাইকমিশনের অবহেলায় অরুণের মৃত্যু হয়েছে। তারা বলছেন, অরুণ অসুস্থ হওয়ার ১ ঘণ্টারও বেশি সময় পর অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়। সাধারণত মালয়েশিয়ায় অ্যাম্বুলেন্স ডাকলে ১০-১৫ মিনিটের মধ্যে চলে আসে।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব তরকিুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে অরুণের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মরদেহ দেশে প্রেরণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

উল্লেখ্য, জীবিকার তাগিদে ২০১২ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান অরুণ। এরপর ২০১৭ সালে স্ত্রী শাহানাজকেও নিজের কাছে নিয়ে আসেন। এর আগে একবার স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসা নেন অরুণ। মালয়েশিয়ায় চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এজন্য ট্রাভেল পাস নিতে হাইকমিশনে যান। অরুণ-শাহানাজ দম্পাতির ১৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে, তিনি বাংলাদেশে থাকেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
লাপাত্তা তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
আরও পড়ুন
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে ইকবাল জানলেন ভিসা-বিমানের টিকিট ভুয়া
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা