ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কাতারে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস দোহার উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজ ও বাংলাদেশ বিমানের স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উদ্ভুত পরিস্থিতিতে, বাংলাদেশ ও কাতার সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে সীমিত আকারে দিবসটি উদযাপন করা হয় ।

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের কর্মসূচীর সূচনা করা হয়। পরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

এরপর মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Doha00026

দূতালয় প্রধান আব্দুল্লাহ আল রাজীর সঞ্চালনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্যের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ গ্রহণ কালে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম আসাদুজ্জামান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ডিরেক্টর মো. কামাল উদ্দিন এবং দূতাবাসের অন্যান্য আলোচকগণ মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদান ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মান্যবর রাষ্ট্রদূত বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ, নির্যাতিত মা-বোন ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সকলের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

পরে তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্যের উপর সংক্ষিপ্ত আলোচনা কালে স্বাধীনতার চেতনা ধারণ করে একটি সত্যিকারের স্বাধীন, শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরী হয়েছে তা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান।

পরবর্তীতে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক আয়োজনে দেশাত্মবোধক গান ও কবিতা পরিবেশন করা হয়। পরিশেষে, অনুষ্ঠানে অভ্যাগত অতিথিদের দেশীয় খাবারে আপ্যায়িত করা হয়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন
কাতারে আটক ৩ ইরানি পাইলটের শারীরিক অবস্থা খারাপ: ইরান
জ্বালানি-অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করবে বাংলাদেশ-কাতার