ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

যে নিয়মে খতমে তারাবিহ পড়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সকল মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ নামাজ আদায়ের বিশেষ আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। মূলত কর্মজীবী ও যাতায়াতকারী ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে এবং কোরআন খতমের ধারাবাহিকতা বজায় রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজানের প্রথম ৬ দিনে প্রতিদিন দেড় পারা করে মোট ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে প্রতিদিন এক পারা করে তিলাওয়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। এই নিয়ম অনুসরণ করলে ২৭ রমজান অর্থাৎ পবিত্র শবে কদরের রাতে সুন্দরভাবে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা সম্ভব হবে। সাধারণত বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন গতিতে কোরআন তিলাওয়াত করার ফলে কর্মজীবী মানুষ বা যারা ভ্রমণে থাকেন, তাদের জন্য খতমের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এতে মুসল্লিদের মনে এক ধরণের মানসিক চাপ ও অতৃপ্তি তৈরি হয়। এই সমস্যা নিরসনেই সকল মসজিদের ইমাম, খতিব এবং মসজিদ কমিটিকে একই রুটিন অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

নির্দেশনা অনুযায়ী, প্রথম তারাবিহতে সূরা ফাতেহা ও সূরা বাকারার ১ থেকে ২০৩ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করতে হবে। দ্বিতীয় দিনে সূরা বাকারার ২০৪ থেকে সূরা আলে ইমরানের ৯১ আয়াত এবং তৃতীয় দিনে সূরা আলে ইমরানের ৯২ থেকে সূরা নিসার ৮৭ আয়াত পর্যন্ত পড়তে হবে। চতুর্থ দিনে সূরা নিসার ৮৮ থেকে সূরা মায়িদার ৮২ আয়াত এবং পঞ্চম দিনে সূরা মায়িদার ৮৩ থেকে সূরা আ'রাফের ১১ আয়াত পর্যন্ত তিলাওয়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। ষষ্ঠ দিনে সূরা আ'রাফের ১২ থেকে সূরা আনফালের ৪০ আয়াত পর্যন্ত পড়ার মাধ্যমে প্রথম ৬ দিনের নির্ধারিত ৯ পারা সম্পন্ন হবে।

পরবর্তী দিনগুলোর জন্য বিস্তারিত সূচি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সপ্তম দিনে সূরা আনফালের ৪১ থেকে সূরা তাওবার ৯৩ আয়াত এবং দশম দিনে সূরা ইউসুফের ৫৩ থেকে সূরা হিজরের প্রথম আয়াত পর্যন্ত পড়তে হবে। একইভাবে তেরোতম দিনে সূরা কাহাফের ৭৫ থেকে সূরা ত্বহার শেষ পর্যন্ত এবং পনেরোতম দিনে সূরা মুমিনুন থেকে সূরা ফুরকানের ২০ আয়াত পর্যন্ত তিলাওয়াত করার নিয়ম বাতলে দেওয়া হয়েছে। বিশতম তারাবিহতে সূরা ইয়াসিনের ২২ থেকে সূরা যুমারের ৩১ আয়াত এবং পঁচিশতম দিনে সূরা মুজাদালাহ থেকে সূরা তাহরীমের শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করা হয়েছে। সবশেষে ২৭তম তারাবিহতে সূরা নাবা থেকে সূরা নাস তিলাওয়াতের মাধ্যমে খতম সম্পন্ন হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত।
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজকের নামাজের সময়সূচি
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষের সকাল শুরু হয় কফির গাঢ় সুবাসে। কর্মব্যস্ত জীবনে এক কাপ কফি যেমন এনে দেয় সতেজতা, তেমনি আধুনিক নগরজীবনের সামাজিকতা ও আড্ডারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে পানীয়টি।
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
পড়তে-লিখতে না জেনেও ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিশরীয় নারী
পড়তে বা লিখতে জানেন না। তবে ছোটবেলা থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে পবিত্র কোরআনের প্রতি তৈরি হয়েছিল গভীর ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই শুরু করেছিলেন কোরআন মুখস্থ করার চেষ্টা।
পড়তে-লিখতে না জেনেও ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিশরীয় নারী
আরও পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
ঈদে মিলাদুন্নবীর তারিখ ঘোষণা আজ
ঈদে মিলাদুন্নবী (সা.) কবে, জানা যাবে বৃহস্পতিবার