ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার মাধ্যমে পবিত্র রমজান মাসের শুরুর ঘোষণা দেওয়া হবে। ২৯ শাবান সন্ধ্যার পর দেশের অনুমোদিত পর্যবেক্ষকরা চাঁদ দেখা কার্যক্রম পরিচালনা করবেন।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, যদি চাঁদ দেখা যায়, তাহলে ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে মুসলমানরা ভোরে রোজা শুরু করবেন। চাঁদ না দেখা গেলে শাবান মাস পূর্ণ ৩০ দিনে চলবে এবং রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে।

সৌদি আরবে রমজানের চূড়ান্ত তারিখ নির্ধারণ করে সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটি। প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব থাকলেও ধর্মীয়ভাবে দৃশ্যমান চাঁদকে চূড়ান্ত হিসেবে ধরা হয়। কমিটির সিদ্ধান্তের পরে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, এবারের রমজান শীতকালীন সময়ের মধ্যে পড়ছে। ফলে রোজার সময় তুলনামূলকভাবে কম হবে, গড়ে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা পালন করতে হতে পারে। মুসলিম বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই সম্ভাব্য সময়সূচির দিকে নজর রাখছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস