ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

রমজানে যে শর্তে পাবেন মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ পিএম
ছবি: সংগৃহীত

মদিনার মসজিদে নববী রমজান মাসে মুসল্লি ও দর্শনার্থীদের সেবায় অংশগ্রহণের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ কার্যক্রম চালু করেছে। এ উদ্যোগের মাধ্যমে আগ্রহীরা বিভিন্ন সেবামূলক দায়িত্ব পালন করতে পারবেন।

মসজিদে নববীর এজেন্সি ফর এনরিচমেন্ট অ্যান্ড ভলান্টিয়ার অ্যাফেয়ার্স রমজান ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি শুরু করেছে। স্বেচ্ছাসেবকরা মসজিদের ভেতরে ও সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

স্বেচ্ছাসেবকদের কাজের মধ্যে থাকবে: ধর্মীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান, নামাজের কাতার সঠিকভাবে সাজাতে সহায়তা, স্ক্রিন ও ইলেকট্রনিক ডিভাইস তদারকি, বিদেশি দর্শনার্থীদের জন্য সরাসরি অনুবাদ ও সচেতনতামূলক সেবা দেওয়া।

আগ্রহী ব্যক্তিদের সৌদি সরকারের ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে ধর্মীয় খাত নির্বাচন করে মসজিদে নববীর ধর্মবিষয়ক দপ্তরের নাম অনুসন্ধান করতে হবে, এরপর উপলব্ধ স্বেচ্ছাসেবামূলক পদের তালিকা দেখে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন

কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে রমজানে মসজিদে নববীর সেবার মান আরও উন্নত হবে এবং স্বেচ্ছাসেবার সংস্কৃতি সমাজে আরও দৃঢ় ভিত্তি পাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- জোহর: বেলা ১১টা ৫১ মিনিট আসর: বিকেল ৪টা ০৬ মিনিট মাগরিব: সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট এশা: সন্ধ্যা ৭টা ০২ মিনিট। উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো- যোগ করতে হবে: খুলনা: ০৩ মিনিট রাজশাহী: ০৭ মিনিট রংপুর: ০৮ মিনিট বরিশাল: ০১ মিনিট বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: ০৫ মিনিট সিলেট: ০৬ মিনিট আরটিভি/টিআর
আজকের নামাজের সময়সূচি
আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি
নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো খুব সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় প্রোগ্রাম তৈরি করতে পারবে। 
আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি
আজকের নামাজের সময়সূচি
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান হিসেবে ড. ফরিদ বিন আলী আল-গামদি নিয়োগ পেয়েছেন।
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
আরও পড়ুন
প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয়
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা
ঢাকায় আবারও স্বেচ্ছাসেবক লীগের মিছিল