ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের আকাশে কবে-কখন দেখা যাবে রমজানের চাঁদ, জানা গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ এএম
ফাইল ছবি

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের নতুন চাঁদের স্থানাংক বিবরণী জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ঢাকায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার নির্ধারিত সময় আগামী ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে ৬টা ৪৯ মিনিট।

সম্প্রতি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৪.৭ মিনিট (বিএসটি) এবং সূর্যাস্তের ৬.৩ মিনিট পর চাঁদের জন্ম হবে। পরদিন ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৫.৩ মিনিটে (বিএসটি) চাঁদের বয়স হবে ০.৯৯৬০ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৩০.১ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা ২৮.০ মিনিটে (বিএসটি) প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। আর ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৫.৯ মিনিটে (বিএসটি) চাঁদের বয়স হবে ১.৯৯৬৫ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ২৭.৯ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে।

উল্লেখ্য, জ্যোতির্বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি হিজরি ১৪৪৭ সালের রমজান মাসের চাঁদ বিকেলে জন্ম নিলেও ওইদিন খালি চোখে তা দেখা প্রায় অসম্ভব। পরদিন সূর্যাস্তের পর রমজানের চাঁদ স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে, চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বের কিছু দেশে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু হবে এবং অধিকাংশ দেশে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
আরও পড়ুন
মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল