নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং একজন মুমিনের জীবনের অপরিহার্য ইবাদত। এটি শুধু ধর্মীয় আচার নয়, বরং মহান আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপনের এক মহিমান্বিত মাধ্যম। নিয়মিত নামাজ মানুষের হৃদয়ে আল্লাহভীতি, আত্মশুদ্ধি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে এবং তাকে অন্যায়, অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত রাখে। একই সঙ্গে নামাজ মানুষের জীবনে শৃঙ্খলা, সময়নিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের চর্চা গড়ে তোলে, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভ, তাঁর নৈকট্য অর্জন এবং ইহকাল ও পরকালের কল্যাণ নিশ্চিত করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব অপরিসীম। তাই একজন মুসলমানের জীবনে নামাজের কোনো বিকল্প নেই।
আজ শনিবার, ২০ জুন ২০২৬ ইংরেজি, ৬ আষাঢ় ১৪৩৩ বাংলা, ৪ মহররম ১৪৪৮ হিজরি।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো:
জোহর - ১২:০৩ মিনিট
আসর - ৪:৪০ মিনিট
মাগরিব - ৬:৫২ মিনিট
এশা - ৮:১৯ মিনিট
রোববার (২১ জুন) সূর্যোদয় - ০৫:১১ মিনিট, ফজর শুরু ৩:৪৩
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো—
বিয়োগ করতে হবে:
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট।
যোগ করতে হবে :
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
আরটিভি/এসএস




