ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রদর্শিত হচ্ছে কোরআনের ৪০০ বছরের পুরোনো পাণ্ডুলিপি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:০২ পিএম
ছবি : সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কোরআন মিউজিয়ামে’ ৪০০ বছরেরও বেশি পুরোনো পবিত্র কোরআনের একটি বিরল পাণ্ডুলিপি প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা ইসলামি সভ্যতার শৈল্পিক উৎকর্ষ ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অনন্য ধারণা লাভের সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রদর্শিত পাণ্ডুলিপিটি হিজরি ১১শ শতাব্দীর, যা সূক্ষ্ম সোনালি অলঙ্করণ, উজ্জ্বল রঙের নকশা এবং নিপুণ ক্যালিগ্রাফির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।

পাণ্ডুলিপিটিতে সে সময়কার ইসলামি শিল্পকলা, কারুশিল্প এবং নান্দনিকতার উচ্চমান ফুটে উঠেছে। প্রদর্শনীটি ইসলামি ঐতিহ্য সংরক্ষণ ও বিশ্বব্যাপী দর্শনার্থীদের কাছে তা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

পাণ্ডুলিপিটির প্রতিটি পাতা সূক্ষ্ম পুষ্পশোভিত নকশা এবং কারুকার্যময় অলঙ্করণে সাজানো হয়েছে। এটির শুরুতে সূরা আল-ফাতিহা সংবলিত অংশটিতে জ্যামিতিক নিখুঁততা এবং বিস্তারিত সোনালি কারুকাজের এক চমৎকার সমন্বয় রয়েছে।

আরও পড়ুন

জাদুঘরের কর্মকর্তারা বলছেন, পাণ্ডুলিপিটি মূলত ইসলামি ক্যালিগ্রাফার এবং অলঙ্করণ শিল্পীদের দক্ষতার পরিচায়ক। এর মাধ্যমে ওই সময়ের শিল্পীরা নিপুণ হস্তাক্ষর ও আলঙ্কারিক সৌন্দর্যের মিশেলে কোরআনের লিখনশৈলীকে এক অনন্য শৈল্পিক ঐতিহ্যে রূপান্তর করেছেন।

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত এই জাদুঘরটিতে সংরক্ষিত পাণ্ডুলিপির মাধ্যমে কয়েক শতাব্দী ধরে কোরআনের লিখন এবং অলঙ্করণ শৈলীর বিবর্তনকে তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা ইসলামি পাণ্ডুলিপি, শিল্পের বিকাশ এবং পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের চিরন্তন শ্রদ্ধাবোধ অনুধাবনের সুযোগ পাচ্ছেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে কোরআন যে শুধু একটি পবিত্র ধর্মগ্রন্থই নয়, বরং সাংস্কৃতিক ও শৈল্পিক অনুপ্রেরণারও এক অন্যতম উৎস, সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।

শতবর্ষী এই নিদর্শনটি ইসলামি ঐতিহ্যের সমৃদ্ধির এক জীবন্ত দলিল হিসেবে প্রদর্শিত হচ্ছে। এটি বর্তমানে জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে সারাবিশ্বের দর্শনার্থীদের কাছে কারুশিল্পের এক অনন্য উত্তরাধিকার হিসেবে সমাদৃত হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শনী
কাঠমান্ডুতে বাংলাদেশের আম ও আমজাত পণ্যের বিশেষ প্রদর্শনী 
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
রোবট কুকুরের মুখে মাস্ক-জাকারবার্গ-কিম জং উন! জার্মানির প্রদর্শনীতে হইচই