ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:১৯ এএম
হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি । ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন হাজি।

এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা যাওয়া ৫৪ বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় সবচেয়ে বেশি ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

আরও পড়ুন

সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শুক্রবার (১৯ জুন) পর্যন্ত সংস্থাটি ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।

এছাড়া সৌদি এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ২১ হাজার ৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৩ জন হাজি।

হাজিদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৫২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৬টি, সৌদি এয়ারলাইনস ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে, সৌদি আরবে বাংলাদেশি হাজিদের স্বাস্থ্যসেবা দিতে পরিচালিত চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য সহায়তা কেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন নির্ধারিত রয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
বিমানযাত্রীর আচারের বয়ামে মিলল বিপুল হীরা-রুবি-সোনা
ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ